Blog

  • সমাজ গঠনের জন্য সকলের সার্বিক  সহযোগীতার প্রয়োজন -এমপি মাহফুজা হান্নান

    সমাজ গঠনের জন্য সকলের সার্বিক সহযোগীতার প্রয়োজন -এমপি মাহফুজা হান্নান

    বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়।

     

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংরক্ষিত নারী আসন-৪১’র সংসদ সদস্য মাহফুজা হান্নান বলেছেন, আমাদের ওই এলাকায় খাবারের জন্য বিশুদ্ধ পানি ও যোগাযোগ ব্যবস্থায় অনেক ঘাটতি রয়েছে। তাই সমাজ গঠনের জন্য সকলের সার্বিক সহযোগীতার প্রয়োজন। এলাকাবাসীর কল্যাণের জন্য আমাদেরকে নেতার আসনে নিজেকে না বসিয়ে, কর্মীর আসনে বসালে অবশ্যই এলাকার উন্নয়ন হবে। আর দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে এবং জনসাধারণের কাঙ্খিত সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের জন্য ‘সরকারি ও বিরোধী দল’কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এতে আমরা নিজেদের কাজে পরিপূর্ণতা অবশ্যই পাব।

    তিনি বুধবার (১৩ মে) সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের’ সাথে নিজের মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

    উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আখতার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট অঞ্চল মহিলা বিভাগের পরিচালক অধ্যাপক শাহিমা খানম হেপী, সিলেট জেলা জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারী রোজিনা বেগম, মাহবুবা জেসমিন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী খাদিজা বেগম লাইলী।

    বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল শহীদ হোসেন, কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, সাংবাদিক শাহিন উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহিমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাশ, সহকারী শিক্ষা কর্মকর্তা গোপাল সুত্রধর, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন্নাহার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইকবাল আহমদ। এসময় অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, সাংবাদিক’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • বড়লেখা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

    বড়লেখা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

    মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি :

    মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাথারিয়া চা বাগানে পিত্রালয়ের রান্নাঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ময়না গঞ্জু (৩৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

     

    বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তার হাতের লেখা একটি চিরকুটও জব্দ করে থানা পুলিশ।

     

    নিহত ময়না গঞ্জু মিঠাইলাল গঞ্জুর মেয়ে। তিনি কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানের বাসিন্দা সুকিন্দর গঞ্জুর স্ত্রী।

     

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ থেকে ১৬ বছর আগে সুকিন্দর গঞ্জুর সঙ্গে ময়না গঞ্জুর বিয়ে হয়। দীর্ঘদিন সংসার করলেও তাদের সন্তান না হওয়ায় দাম্পত্য কলহের সৃষ্টি হয়। প্রায় এক বছর আগে তিনি স্বামীর বাড়ি ছেড়ে পিত্রালয়ে চলে আসেন।

     

    এ সময় বরমচাল এলাকার বিশ্বজিৎ গঞ্জুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সম্প্রতি বিশ্বজিৎ অন্যত্র বিয়ে করলে ময়না মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানিয়েছে স্থানীয়রা।

     

    বুধবার দুপুরে পিত্রালয়ের রান্নাঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

     

    বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, ঘটনাস্থল থেকে নিহতের হাতের লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে প্রেমিকের নামসহ ব্যক্তিগত ও পারিবারিক কিছু বিষয় উল্লেখ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমিকের সঙ্গে মনোমালিন্য এবং অন্যত্র বিয়ে করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন।

     

    পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

  • ওষুধশূন্য ২৮ কমিউনিটি ক্লিনিক, ভোগান্তিতে হাজারো পরিবার

    ওষুধশূন্য ২৮ কমিউনিটি ক্লিনিক, ভোগান্তিতে হাজারো পরিবার

    রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

    ঠাকুরগাঁওয়ের ২৮টি কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট দেখা দিয়েছে। এক সময় গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের প্রাথমিক চিকিৎসার সবচেয়ে বড় ভরসা ছিল এসব কমিউনিটি ক্লিনিক। সামান্য জ্বর-সর্দি থেকে শুরু করে ব্যথা, গ্যাস্ট্রিক, ডায়রিয়াসহ নানা রোগের প্রয়োজনীয় ওষুধ মিলত বিনামূল্যেই।

    কিন্তু এখন এসব ক্লিনিকের বেশিরভাগ ওষুধের তাক ফাকা। গর্ভবতী নারীদের জন্য সীমিত পরিমাণ আয়রন ও অ্যান্টাসিড ট্যাবলেট ছাড়া প্রায় কোনো ওষুধই নেই।

     

    ফলে প্রতিদিন চিকিৎসাসেবা নিতে এসে হতাশ হয়ে ফিরছেন শত শত রোগী। দীর্ঘ ছয় মাস ধরে চলা এই সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন প্রান্তিক ও নিম্নআয়ের মানুষ, যাদের অনেকের পক্ষেই বাইরে থেকে ওষুধ কিনে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়।

     

    খোঁজ নিয়ে জানা গেছে, পীরগঞ্জ উপজেলায় প্রতি ছয় হাজার মানুষের জন্য একটি করে মোট ২৮টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। একসময় এসব ক্লিনিকে ২৭ ধরনের ওষুধ সরবরাহ করা হলেও পরে তা কমিয়ে ২২ প্রকারে আনা হয়। সর্বশেষ গত বছরের আগস্ট মাসে ওষুধ বরাদ্দ দেওয়া হয়েছিল। পরে সীমিত পরিমাণে কিছু ওষুধ এলেও তা নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যায়। চলতি বছরে নতুন করে পর্যাপ্ত ওষুধ সরবরাহ না আসায় সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।

     

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্টোরকিপার ওমর ফারুক বলেন, আগের মতো এখন আর ওষুধ আসে না। যা আসে তা সব কমিউনিটি ক্লিনিকে ভাগ করে দেওয়া হয়। সীমিত সেই ওষুধও কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যায়। এরপর নতুন করে সরবরাহ না আসায় সংকট তৈরি হয়েছে।

     

    বীরহলি কমিউনিটি ক্লিনিকে ওষুধ নিতে আসা এক নারী রোগী বলেন, “আগে এখানে ঠান্ডা, জ্বর, কাশি, ব্যথা, গ্যাস্ট্রিক ও আমাশয়সহ বিভিন্ন রোগের ওষুধ বিনামূল্যে পাওয়া যেত। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো ওষুধ নেই। এখন হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। আমরা গরিব মানুষ, বাইরে থেকে বেশি টাকা দিয়ে ওষুধ কেনা সম্ভব না।”

     

    একই অভিযোগ করেন বৃদ্ধিগাঁও কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতা নুরজাহান ও আফরোজা। তারা বলেন, “গরিব মানুষের জন্য এই ক্লিনিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওষুধ না থাকায় আমাদের কষ্ট বেড়েছে। শহরে গিয়ে চিকিৎসা নেওয়া সব সময় সম্ভব হয় না। বাড়ির কাছে ক্লিনিক থাকায় আগে অনেক সুবিধা হতো।”

     

    ভাকুরা কমিউনিটি ক্লিনিকে ওষুধ নিতে আসা মনিরা খাতুন বলেন, “আমরা গরিব মানুষ, বাইরে থেকে টাকা দিয়ে ওষুধ কেনা কঠিন। আগে এখানে বিনামূল্যে ওষুধ পেতাম, এখন শুধু পরামর্শ নিয়ে ফিরে যেতে হচ্ছে। দ্রুত ওষুধ সরবরাহের ব্যবস্থা করা দরকার।”

     

    চন্দরিয়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী বেবী নাজনীন বলেন, “প্রায় পাঁচ মাস ধরে কোনো ওষুধ পাচ্ছি না। প্রতিদিন জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও দুর্বলতাসহ নানা সমস্যার রোগী আসেন। কিন্তু প্রয়োজনীয় ওষুধ না থাকায় তাদের ফিরিয়ে দিতে হচ্ছে।”

     

    এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. আবুল বাসার মো. সাইদুজ্জামান বলেন, “কয়েক মাস ধরেই ওষুধের সংকট চলছে। সম্প্রতি কিছু ওষুধ এসেছে, সেগুলো কমিউনিটি ক্লিনিকগুলোতে বিতরণ করা হবে। তবে নতুন অর্থবছরের বরাদ্দ না এলে পুরোপুরি সংকট কাটবে না।”

     

    ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. আনিসুর রহমান বলেন, “কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধ সংকট রয়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। আশা করছি দ্রুতই ওষুধ সরবরাহ স্বাভাবিক হবে।”

  • রাজবাড়ীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু। 

    রাজবাড়ীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু। 

    আলমগীর আল আরাফ রাজবাড়ী জেলা প্রতিনিধি

     

    রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে পানিতে ডুবে মোঃ আলিফ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

     

    নিহত আলিফ ভবানীপুর গ্রামের মোঃ রাজা মন্ডলের ছেলে।

     

    স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকালে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে পরিবারের সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায় শিশু আলিফ। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।

     

    গুরুতর অবস্থায় দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।

     

    শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম বিরাজ করছে। এ ঘটনায় পুরো ভবানীপুর এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

  • যশোর ডিবির তিন এসআইকে আইজিপি ব্যাজ প্রদান 

    যশোর ডিবির তিন এসআইকে আইজিপি ব্যাজ প্রদান 

    মালিকুজ্জামান কাকা

    যশোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের তিন এস আই আইজিপি ব্যাজ অর্জন করেছেন। ব্যাজ প্রাপ্ত তিন পুলিশ সদস্য হলেন, ডিবি পুলিশের এসআই অলক কুমার দে (পিপিএম), এসআই (নিঃ) কামাল হোসেন এবং এসআই মোঃ কামরুজ্জামান।

    আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ-এই অঙ্গীকার হৃদয়ে ধারণ করে দেশজুড়ে পালিত হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৬। সারা দেশে ব্যাপক আয়োজন। এই গৌরবময় আয়োজনে সাহসিকতা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে সম্মানজনক পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস (আইজিপি) ব্যাজ অর্জন করেছেন যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র তিন কৃতি সাব-ইন্সপেক্টর।

    রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স-এ ১০ মে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে শুরু হয় চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬। ১০ থেকে ১৩ মে পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ইউনিটের মেধাবী ও দায়িত্বশীল পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় যশোর ডিবির তিন সদস্যের এ অর্জন জেলায় গর্বের আবহ তৈরি করেছে।পুলিশ সূত্র জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, দুর্ধর্ষ অপরাধী গ্রেপ্তার, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে সাহসী ভূমিকা, অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা এবং কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলাপূর্ণ আচরণের জন্য এ সম্মাননা প্রদান করা হয়েছে। অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাওয়া এসব পুলিশ সদস্যের সাফল্য আজ যশোরবাসীর গর্ব।

    আইজিপি ব্যাজপ্রাপ্ত তিন পুলিশ সদস্য হলেন, ডিবি পুলিশের এসআই অলক কুমার দে (পিপিএম), এসআই (নিঃ) কামাল হোসেন এবং এসআই মোঃ কামরুজ্জামান।

    আইজিপি ব্যাজপ্রাপ্ত তিন পুলিশ সদস্য হলেন—ডিবি পুলিশের এসআই অলক কুমার দে (পিপিএম), এসআই (নিঃ) কামাল হোসেন এবং এসআই মোঃ কামরুজ্জামান।

    তাদের এ সাফল্যে যশোর জেলা পুলিশের পক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, এই অর্জন অন্য পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশি সেবায় উৎসাহিত করবে।

  • পীরগঞ্জে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন এমপি নুরুল আমীন

    পীরগঞ্জে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন এমপি নুরুল আমীন

    মোঃ জিয়াউর রহমান

    বিভাগীয় সম্পাদক রংপুর

    দুর্নীতি তালাশ নিউজ টিভি

     

    রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা মোঃ নুরুল আমীন বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকাল ১০ ঘটিকায় পীরগঞ্জ বাজার মোড় সংলগ্ন জনতা ব্যাংকের নিচ তলায় অবস্থিত তাঁর ব্যক্তিগত কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

    এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা কার্যক্রম ও চলমান বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ তাঁর সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

    সংসদ সদস্য নুরুল আমীন বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে তিনি সর্বদা কাজ করে যাচ্ছেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও জনকল্যাণমূলক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

    এ সময় তাঁর কার্যালয়ে আগত বিভিন্ন ব্যক্তি ও নেতাকর্মীরা এলাকার উন্নয়নে তাঁর ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।

  • মৌলভীবাজার পৌর শহরে বহুতল ভবন থেকে তরুণীর মরদেহ উদ্ধার: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা?

    মৌলভীবাজার পৌর শহরে বহুতল ভবন থেকে তরুণীর মরদেহ উদ্ধার: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা?

    মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজার পৌর শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে শুক্লা সিং (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

     

    প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও এটি পরিকল্পিত হত্যা কিনা সে বিষয়েও তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

     

    বুধবার (১৩ মে ২০২৬) রাত প্রায় ৮টার দিকে শহরের মুসলিম কোয়ার্টার এলাকার মোছাম্মদ ইয়াফা খানম চৌধুরী ভবনের একটি ফ্ল্যাট থেকে তার ম*রদেহ উদ্ধার করা হয়।

     

    নিহত শুক্লা সিং কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের রঞ্জিত সিংয়ের মেয়ে। তিনি মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালের রিসিপশন (অভ্যর্থনা) শাখায় কর্মরত ছিলেন। কর্মসূত্রে তিনি শহরের ওই ভবনের একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

     

    পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

     

    পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাটির বিভিন্ন দিক তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

     

    এদিকে তরুণীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে স্থানীয়দের মাঝেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। রহস্যজনক এ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন সচেতন মহল।

  • ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু

    ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু

    এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

     

    চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার প্রবাসী ভাইয়ের লাশ ওমানে একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) ওমানের মুলাদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। ওমানে বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

    নিহতরা হলেন— রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা সবাই আবদুল মজিদের ছেলে এবং দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন।

    পরিবারের সদস্যরা জানান, পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই ওমানে থাকতেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন এবং আগামী ১৫ মে দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরারওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু

    এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

    চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার প্রবাসী ভাইয়ের লাশ ওমানে একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) ওমানের মুলাদ্দা এলাকায় এ ঘটনা ঘটে।

    ওমানে বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

    নিহতরা হলেন— রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা সবাই আবদুল মজিদের ছেলে এবং দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন।

    পরিবারের সদস্যরা জানান, পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই ওমানে থাকতেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন এবং আগামী ১৫ মে দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে তারা কেনাকাটা করতে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

    ওমান পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় গাড়ি চালু অবস্থায় থাকায় এসি থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে তারা মারা যেতে পারেন। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

    এদিকে, একই পরিবারের চার ভাইয়ের মৃত্যুর খবরে রাঙ্গুনিয়ার বন্দারাজারপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রস্তুতির অংশ হিসেবে তারা কেনাকাটা করতে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

    ওমান পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় গাড়ি চালু অবস্থায় থাকায় এসি থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে তারা মারা যেতে পারেন। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

    এদিকে, একই পরিবারের চার ভাইয়ের মৃত্যুর খবরে রাঙ্গুনিয়ার বন্দারাজারপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

  • নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ফুটবলে চ্যাম্পিয়ন রসিক দল, প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ

    নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ফুটবলে চ্যাম্পিয়ন রসিক দল, প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ

    মোঃ জিয়াউর রহমান

    বিভাগীয় সম্পাদক রংপুর

    দুর্নীতি তালাশ নিউজ টিভি

     

    রংপুরে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্ট ২০২৬ এর উপজেলা পর্যায়ের পুরুষ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) দল। বৃহস্পতিবার (১৪ মে) চ্যাম্পিয়ন দলের সদস্য, কোচ ও ম্যানেজার রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব এ্যাড. মাহফুজ উন নবী ডনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

    সৌজন্য সাক্ষাৎকালে দলের পক্ষ থেকে প্রশাসকের হাতে বিজয় ট্রফি তুলে দেওয়া হয়। এসময় প্রশাসক খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মেধা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি ভবিষ্যতেও ক্রীড়াঙ্গনের উন্নয়নে রংপুর সিটি কর্পোরেশনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

    এসময় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ভাগাভাগির পাশাপাশি আগামী দিনেও আরও ভালো সাফল্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।

    উপস্থিত অতিথিরা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

  • চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় শিশুর ওপর অমানবিক নির্যাতন, শিক্ষক আটক

    চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় শিশুর ওপর অমানবিক নির্যাতন, শিক্ষক আটক

    বদিউজ্জামান রাজাবাবু

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

     

    চাঁপাইনবাবগঞ্জের একটি মডেল মাদ্রাসায় প্রায় নয় বছর বয়সী এক শিশুকে অমানবিক নির্যাতনের অভিযোেগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। বুধবার (১৩ মে) সকালে জেলার আল হিদায়াত হিফজুল কুরআন মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক সাকির আলী মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে মারধর ও গলা চেপে নির্যাতন করেন বলে অভিযোেগ পাওয়া গেছে।

     

    ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ডিবিসি নিউজের প্রতিনিধির হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, অন্যান্য শিক্ষার্থীদের সামনে ওই শিশুকে প্রথমে একটি লাঠি বা স্কেল দিয়ে মারধর করেন শিক্ষক সাকির আলী। পরে তিনি শিশুটির গলা চেপে ধরে উপরে তুলে মাটিতে ফেলে দেন। শিশুটি কান্নাকাটি করলেও নির্যাতন চালিয়ে যেতে দেখা যায় তাকে। এ সময় ভয়ে অন্য শিক্ষার্থীরা শিশুটির কাছে এগিয়ে আসতে পারেনি।

     

    স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও শিক্ষার্থীদের মারধর ও অমানবিক নির্যাতনের অভিযোগ রয়েছে।

     

    এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন জানান, এ ঘটনায় শিশুটির পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক সাকির আলীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। আটক সাকির আলী (২৩) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দুধাই নন্দীপুকুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে।