Blog

  • বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই কার্যক্রমে অনিয়মের অভিযোগ, মেডিকেল টেকনোলজিস্টকে কৈফিয়ত তলব

    বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই কার্যক্রমে অনিয়মের অভিযোগ, মেডিকেল টেকনোলজিস্টকে কৈফিয়ত তলব

    এইচ এম সাগর (হিরামন) খুলনা :

    খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কার্যক্রমে গুরুতর অনিয়ম, তথ্য গোপন ও সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) জ্যোর্তিময়ীর বিরুদ্ধে কৈফিয়ত তলব করেছে সিভিল সার্জনের কার্যালয়।

    সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৩ মে ২০২৬ তারিখ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই স্টোর পরিদর্শন করেন। পরিদর্শনের সময় স্টক রেজিস্টার সংরক্ষণে একাধিক অসঙ্গতি ও অনিয়ম ধরা পড়ে।

    অভিযোগে বলা হয়, প্রায় দুই মাস ধরে রুটিন ইপিআই স্টক রেজিস্টার হালনাগাদ করা হয়নি। এছাড়া স্টক রেজিস্টারে উল্লেখিত তথ্যের সঙ্গে ব্যবহৃত ভায়ালের কোনো মিল পাওয়া যায়নি। হাম-রুবেলা ক্যাম্পেইনে ব্যবহৃত ভায়ালের হিসাবেও বড় ধরনের গরমিল ধরা পড়ে।

    সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়, হাম-রুবেলা ক্যাম্পেইনে ১৩ হাজার ৫০০ জনকে টিকা প্রদানের তথ্য দেখানো হলেও বাস্তবে ভায়ালের হিসাবের সঙ্গে তার মিল পাওয়া যায়নি। কাগজপত্র অনুযায়ী যেখানে প্রায় ১ হাজার ৪০০ ভায়াল ব্যবহারের কথা, সেখানে সরেজমিনে গুনে দেখা যায় মাত্র ৯০০ ভায়াল ব্যবহার করা হয়েছে এবং আরও ৫৮৬ ভায়াল স্টোরে মজুদ রয়েছে। এতে প্রায় ৪ হাজার মানুষকে টিকা প্রদানের তথ্য মিথ্যা বলে প্রতীয়মান হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

    এ ঘটনায় সরকারি অর্থের অপচয় ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে সিভিল সার্জনের দপ্তর মনে করছে। যা সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ১৯৮৫ (সংশোধিত ২০১৮) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

    খুলনার সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন স্বাক্ষরিত কৈফিয়ত তলব নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানানো হয়েছে।

    এ বিষয়ে নোটিশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বটিয়াঘাটা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।

  • রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    মোঃ জাহিদুর রহিম মোল্লা

    জেলা রাজবাড়ী

     

    রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে পানিতে ডুবে মো. আলিফ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

    নিহত আলিফ একই গ্রামের মো. রাজা মন্ডল ও মিতু বেগম দম্পতির ছোট ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সে ছিল সবার কনিষ্ঠ।

    স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকালে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে পরিবারের অজান্তে পাশের একটি পুকুরে পড়ে যায় আলিফ। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।

    গুরুতর অবস্থায় দ্রুত কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় পরিবারে শোকের মাতম বিরাজ করছে। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

    বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

    মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি :

     

    মৌলভীবাজারের বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় লিটন মিয়া (৩৫) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বড়লেখা পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

     

    নিহত লিটন মিয়া উপজেলার তেলিগুল গ্রামের ফুলু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

     

    স্থানীয়রা জানান, বুধবার রাতে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকার সাফরন রেস্টুরেন্টের সামনে ঢাকাগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান একটি পালসার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী লিটন মিয়া ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

     

    পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দের পাশাপাশি চালকসহ দু’জনকে গ্রেপ্তার করেছে।

     

    বড়লেখা থানার এসআই দেবল কুমার দাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

     

    বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালকসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

  • গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, ঐতিহাসিক রায় হাইকোর্টের

    গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা, ঐতিহাসিক রায় হাইকোর্টের

    তরিকুল ইসলাম বরিশাল প্রতিনিধি

     

     

     

    গর্ভের সন্তান ছেলে না মেয়ে—এ তথ্য প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। আদালতের এ রায়ের ফলে এখন থেকে অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশ করা যাবে না।

     

    সোমবার (১১ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

     

    রায়ে আদালত বলেন, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্যকে উৎসাহিত করে এবং কন্যাশিশু হত্যার মতো সামাজিক অপরাধের ঝুঁকি বাড়ায়। পাশাপাশি এটি সমাজে ভারসাম্যহীনতা তৈরি করে এবং সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারের পরিপন্থি।

     

    আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, এ ধরনের চর্চা নারীর মর্যাদা, সমঅধিকার ও জীবনের নিরাপত্তার বিরুদ্ধে যায়। একই সঙ্গে এটি আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালা ও নারী সুরক্ষা সংক্রান্ত অঙ্গীকারেরও লঙ্ঘন।

     

    হাইকোর্ট আরও বলেন, দেশে দীর্ঘদিন ধরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণে কার্যকর নিয়ন্ত্রণ ও জবাবদিহির অভাব ছিল। শুধু নীতিমালা প্রণয়ন করলেই দায়িত্ব শেষ হয় না; বরং এর বাস্তবায়ন, ডিজিটাল নজরদারি এবং কঠোর মনিটরিং নিশ্চিত করতে হবে।

     

    রায়ে আদালত সংবিধানের ১৮, ২৭, ২৮, ৩১ ও ৩২ অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যাশিশুর বিরুদ্ধে বৈষম্য তৈরি হয়, যা সাংবিধানিক নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

     

    এছাড়া ভারতসহ বিভিন্ন দেশে অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ কঠোরভাবে নিয়ন্ত্রিত বলেও রায়ে উল্লেখ করা হয়। বাংলাদেশেও এ ধরনের কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

     

    হাইকোর্ট এ নির্দেশনাকে ‘কনটিনিউয়াস ম্যান্ডামাস’ হিসেবে ঘোষণা করেছেন। ফলে ভবিষ্যতে এই নির্দেশনার বাস্তবায়ন ও অগ্রগতি আদালত নিজেই তদারকি করতে পারবেন।

  • চুরির অভিযোগে তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিওতে তোলপাড়

    চুরির অভিযোগে তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিওতে তোলপাড়

    তরিকুল ইসলাম বরিশাল প্রতিনিধি

     

     

    চুরির অভিযোগ তুলে এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে লাঠিপেটা

    করার ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

     

    রোববার নগরীর মতিহার থানার কাজলা এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার মো. তুষার (১৮) কাজলা বিলপাড়া এলাকার বাসিন্দা।

     

    ভাইরাল হওয়া প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তুষারকে দুই যুবক লাঠি দিয়ে মারধর করছেন। ভিডিও ধারণের সময় একজনকে বলতে শোনা যায়, “শুরু করেছি।” এরপরই শুরু হয় নির্যাতন।

     

    ভিডিওতে তুষারকে বারবার আঘাত করতে দেখা যায়। মারধরের সময় তিনি ব্যথায় চিৎকার করতে থাকেন। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, “হৃদয়, একটু দাঁড়াও ভাইয়া।” তবে এরপরও থামেনি হামলাকারীরা।

     

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির। তিনি জানান, আহত তুষারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চুরির অভিযোগকে কেন্দ্র করেই তাকে মারধর করা হয়।

     

    ওসি বলেন, অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। কাউকে গাছে বেঁধে নির্যাতন করা এবং সেই ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া আইনত অপরাধ।

     

    তিনি আরও জানান, ভুক্তভোগী চিকিৎসা শেষে থানায় অভিযোগ দিলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • তাহিরপুরে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় ,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক।

    তাহিরপুরে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় ,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক।

    মোঃ মমিনুল ইসলাম

    ভ্রম্যমান প্রতিনিধি দুর্নীতি তালাশ নিউজ টিভি

    সমগ্র বাংলাদেশ

     

    তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্ৰামে মাদক উদ্ধারে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে মিটু মিয়া নামে এক

    পুলিশ সদস্য।

     

    পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে।

    বুধবার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের আশ্রাফুলের দোকানে এ ঘটনা ঘটে।

     

    জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হলে তাকে ছাড়িয়ে নিতে দোকানে থাকা কয়েকজন যুবক উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশ সদস্য মিটু মিয়া আহত হন। খবর পেয়ে তাহিরপুর থানার অফিসার ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৭ যুবককে আটক করে তাহিরপুর থানা পুলিশ।

     

    এব্যাপারে তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মাদক উদ্ধার অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে। মাদক উদ্ধার হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন মাদক উদ্ধার হয়নি, তবে জুয়ার কিছু উপকরণ উদ্ধার হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • নিখোঁজের দুইদিন পর মিলল গুলিবিদ্ধ মরদেহ, বাঞ্ছারামপুরে রিমন হত্যায় আটক ২

    নিখোঁজের দুইদিন পর মিলল গুলিবিদ্ধ মরদেহ, বাঞ্ছারামপুরে রিমন হত্যায় আটক ২

    মোঃ রেজাউল হক রহমত

    ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি:

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা এলাকায় চাঞ্চল্যকর রিমন হত্যাকাণ্ডের ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে আটক দুইজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

    আটককৃতরা হলেন নবীনগর উপজেলা উপজেলার নতুন থোল্লাকান্দি গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে মো. হারিছ (২৬) এবং বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি গ্রামের আলমগীর হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন ওরফে বাবু (৩৬)।

    নিহত রিমন নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রীকে নিয়ে নরসিংদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ মে সকাল ১১টার দিকে ঢাকা যাওয়ার কথা বলে তিনি বাসা থেকে বের হন।

    নিহতের স্ত্রী সুমী আক্তার জানান, বাসা থেকে বের হওয়ার আগে একটি ফোনকল পান রিমন। তিনি যেতে নিষেধ করলেও পরে আবার ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে যান। যাওয়ার আগে স্ত্রীকে বলেন, নাস্তা করে বিকেলের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

    পরে সোমবার বিকেলে স্থানীয়রা কলেজ রোড সংলগ্ন মরিচাকান্দি-উলুকান্দি এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহে গুলির চিহ্ন পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    বাংলাদেশ পুলিশ সূত্র জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ এবং মোবাইল কল রেকর্ড বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

    তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এখন রিমান্ডে জিজ্ঞাসাবাদের পরই ঘটনার প্রকৃত রহস্য সামনে আসতে পারে।

  • জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায়

    জৈন্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সুনন্দা রায়

    রুবেল আহমদ, জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি, সিলেট

    সিলেটের জৈন্তাপুর উপজেলা-এ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সুনন্দা রায়। বৃহস্পতিবার (১৪ মে) সকালে তিনি সদ্য বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা-র স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেন।

    জানা যায়, সেনবাগ উপজেলা-র রাজারামপুর গ্রামে জন্মগ্রহণকারী সুনন্দা রায় ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। জৈন্তাপুরে যোগদানের আগে তিনি বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট-এ ন্যস্ত ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়-এ সিনিয়র সহকারী কমিশনার, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়-এ সহকারী কমিশনার এবং সিলেট সিটি কর্পোরেশন-এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

    বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট-এর সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জৈন্তাপুরে পদায়ন করা হয়। গত ১০ মে ২০২৬ তারিখে জারি করা ওই প্রজ্ঞাপনে জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হয়।

    বৃহস্পতিবার সকালে জৈন্তাপুর উপজেলায় পৌঁছালে নবাগত ইউএনও সুনন্দা রায়কে অভ্যর্থনা জানান সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন সদ্য বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা।

    উল্লেখ্য, বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়-এ পদায়ন করা হয়েছে। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    দায়িত্ব গ্রহণ শেষে নবাগত ইউএনও সুনন্দা রায় বলেন,

    “জৈন্তাপুর উপজেলাবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”

  • চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান

    চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান

    মাহিদুল ইসলাম ফরহাদ

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

     

    চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বন বিভাগ। রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এর নির্দেশনায় এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার সদর উপজেলার হায়াত মোড়ে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে করাত-কল বিধিমালা-২০১২ লঙ্ঘন করে লাইসেন্স ছাড়াই কয়েকটি করাত-কল পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ সময় আইন অমান্য করে করাত-কল পরিচালনার দায়ে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের ওমর আলীর ছেলে কামরুলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তারসহ বন বিভাগ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

    বন বিভাগ সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ, বনজ সম্পদের সুরক্ষা এবং সরকারি বিধিমালা বাস্তবায়নে অবৈধ করাত-কলের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • উল্লাপাড়ায় ধান-চাল সংগ্রহের উদ্বোধন 

    উল্লাপাড়ায় ধান-চাল সংগ্রহের উদ্বোধন 

    ফারুক আহমেদ সিরাজগঞ্জ:

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

    গত কাল বুধবার (১৩ মে) সকালে খাদ্য বিভাগের আয়োজনে উপজেলার আর/এস খাদ্য গুদামে ধান- চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

    এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজ, ওসি এলএসডি মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহজাহান আলী, সাবেক পৌর মেয়র এম বেলাল হোসেন সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    উপজেলা খাদ্য বিভাগ থেকে জানা গেছে, কৃষকদের কাছ থেকে এ বছরে কৃষি অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহন করে স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে ধান চাল সংগ্রহ করা হবে।

    সরকার এ বছরে উল্লাপাড়া থেকে ৩৬ টাকা কেজি দরে ৩ হাজার ২৮ মেট্রিক টন ধান, ৪৯ টাকা কেজি দরে ৪ হাজার ৩৭৭ মেট্রিক টন চাল, ৩৫ টাকা কেজি দরে ৩০ মেট্রিক টন গম সংগ্রহ করবে।