Blog

  • পীরগঞ্জে আধুনিক ফ্যাশনের নতুন সংযোজন ; ‘ফেনো’ শোরুমের উদ্বোধন

    পীরগঞ্জে আধুনিক ফ্যাশনের নতুন সংযোজন ; ‘ফেনো’ শোরুমের উদ্বোধন

    সাকিব আহসান

    প্রতিনিধি,পীরগঞ্জ, ঠাকুরগাঁও

     

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আধুনিক ফ্যাশন ও লাইফস্টাইল পণ্যের নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করেছে ‘ফেনো’ (FENO) শোরুম। শহরের ক্রমবর্ধমান তরুণ প্রজন্ম, চাকরিজীবী, শিক্ষার্থী ও ফ্যাশন সচেতন মানুষের চাহিদাকে সামনে রেখে উদ্বোধন করা হয়েছে এই নতুন শোরুমটি। উদ্বোধনের প্রথম দিন থেকেই স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

    নতুন এই শোরুমে দেশীয় ও আধুনিক ডিজাইনের শার্ট, প্যান্ট, জুতোসহ বিভিন্ন ফ্যাশন সামগ্রী সাজানো হয়েছে নান্দনিক পরিবেশে। উদ্যোক্তারা জানিয়েছেন, পীরগঞ্জের মানুষকে জেলা শহর কিংবা রাজধানীমুখী না হয়ে নিজ এলাকাতেই মানসম্মত পোশাক ও ফ্যাশন পণ্য কেনার সুযোগ করে দিতেই তাদের এই উদ্যোগ।

    উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সুধীজন, তরুণ উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ফিতা কেটে শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে অতিথিরা শোরুম ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের এমন উদ্যোগকে স্বাগত জানান।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, ছোট শহরগুলোতে এখন মানুষের জীবনযাত্রা ও রুচির পরিবর্তন ঘটছে। আধুনিক ফ্যাশন, মানসম্মত পণ্য ও সুন্দর পরিবেশে কেনাকাটার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পীরগঞ্জেও নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে, যা স্থানীয় অর্থনীতির জন্য ইতিবাচক দিক।

    শোরুম কর্তৃপক্ষ জানান, তারা শুধুমাত্র ব্যবসায়িক লাভের দিক নয়, গ্রাহকের সন্তুষ্টিকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে চান। প্রতিটি পণ্যে গুণগত মান বজায় রাখা, সাশ্রয়ী মূল্য নির্ধারণ এবং আন্তরিক সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনই তাদের প্রধান লক্ষ্য। বিশেষ করে তরুণদের পছন্দ ও বর্তমান ফ্যাশন ট্রেন্ড বিবেচনায় রেখে পণ্য সংগ্রহ করা হয়েছে বলে জানান তারা।

    শোরুমে বিভিন্ন বয়স ও পেশার মানুষের জন্য আলাদা সংগ্রহ রাখা হয়েছে। ফরমাল শার্ট-প্যান্টের পাশাপাশি ক্যাজুয়াল পোশাক, স্টাইলিশ জুতো ও আধুনিক ডিজাইনের বিভিন্ন পণ্যও পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফারের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    স্থানীয় কয়েকজন ক্রেতা জানান, আগে উন্নত মানের পোশাক কিনতে ঠাকুরগাঁও বা রংপুর যেতে হতো। এতে সময় ও অতিরিক্ত খরচ দুটোই লাগত। এখন পীরগঞ্জেই আধুনিক ও মানসম্মত পণ্যের শোরুম হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হবেন। বিশেষ করে তরুণদের কাছে এটি নতুন আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন তারা।

    ব্যবসায় বিশ্লেষকদের মতে, উপজেলা পর্যায়ে আধুনিক শোরুম ও ব্র্যান্ডভিত্তিক ব্যবসা সম্প্রসারণ স্থানীয় অর্থনীতিকে সচল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, স্থানীয় বাজারে প্রতিযোগিতা বাড়ে এবং গ্রাহকরা উন্নত সেবা পাওয়ার সুযোগ পান।

    পীরগঞ্জের মতো সম্ভাবনাময় একটি উপজেলায় ‘ফেনো’ শোরুমের যাত্রা স্থানীয় ব্যবসা খাতে নতুন উদ্দীপনা তৈরি করবে বলেই মনে করছেন সচেতন মহল। আধুনিকতা, রুচিশীলতা ও গ্রাহকসেবার সমন্বয়ে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই ফ্যাশনপ্রেমীদের অন্যতম পছন্দের ঠিকানায় পরিণত হবে—এমন প্রত্যাশাই এখন সবার।

  • শিবালয়ে মিরাজ হত্যা মামলার তদন্ত নিয়ে বিতর্ক, সক্রিয় কুচক্রী মহলের বিরুদ্ধে অভিযোগ

    শিবালয়ে মিরাজ হত্যা মামলার তদন্ত নিয়ে বিতর্ক, সক্রিয় কুচক্রী মহলের বিরুদ্ধে অভিযোগ

    মানিকগঞ্জ প্রতিনিধি:

     

    মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়া চরে গত ৩ এপ্রিল সংঘটিত মিরাজ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত বাধাগ্রস্ত করার অভিযোগ উঠেছে একটি কুচক্রী মহলের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, প্রকৃত অপরাধীদের আড়াল করতে বিভিন্ন পক্ষ সক্রিয় হয়ে উঠেছে।

     

    অভিযোগ রয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে লিখিত এজাহার দেওয়া হলেও তা গ্রহণ না করে অন্য এক ব্যক্তির দায়ের করা ৬ জনের নাম উল্লেখ করা এজাহারকে নিয়মিত হত্যা মামলা হিসেবে নেয় পুলিশ। এ নিয়েই এলাকায় ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়।

     

    পরবর্তীতে কয়েকজন সিনিয়র সাংবাদিকের অনুসন্ধানে স্থানীয় হাজি লিটন, মতিন সাধু ও শামিম ফকিরসহ একাধিক ব্যক্তির নাম বিভিন্নভাবে আলোচনায় আসে। এ সময় কিছু স্বার্থান্বেষী মহল ও প্রভাবিত গণমাধ্যমকর্মীরা তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ স্থানীয়দের।

     

    গত ১০ মে যমুনার দুর্গম আলোকদিয়া চরে একদল সশস্ত্র ব্যক্তি নৌপথে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। তবে পুলিশ জানায়, কে বা কারা গুলি চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। অথচ যাচাই-বাছাই ছাড়াই একটি পক্ষের নাম প্রকাশ করে সংবাদ প্রকাশ করায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, মিরাজ হত্যাকাণ্ডের পর থেকেই যমুনা নদীপথে কয়েকটি সশস্ত্র গ্রুপ মহড়া, চাঁদাবাজি ও নৌযান জিম্মি করার মতো কর্মকাণ্ড চালিয়ে আসছে। বিষয়টি প্রশাসন ও কোস্ট গার্ডকে জানানো হলে পরে অভিযান চালিয়ে নৌপথ স্বাভাবিক করা হয়।

     

    এদিকে সম্প্রতি আলোকদিয়া চরে স্থানিয় আঃ করিমের নেতৃত্বে সিরাজগঞ্জ বালুমহালের ৫০টির বেশি বাল্কহেড জিম্মি করার অভিযোগ ওঠে। পরে শিবালয় থানা পুলিশ অভিযান চালিয়ে বাল্কহেডগুলো মুক্ত করে।

     

    মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহররম আলি জানান, বালুমহালকে কেন্দ্র করে কয়েকটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

     

    পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।

    স্থানীয়দের দাবি, মিরাজ হত্যা মামলার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা

  • গভীর সুন্দর বন এলাকায় হগল নদীর তীর ভাঙতে শুরু করেছে ভরা বর্ষার আগে 

    গভীর সুন্দর বন এলাকায় হগল নদীর তীর ভাঙতে শুরু করেছে ভরা বর্ষার আগে 

    সোনাখালী থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

     

    ঐতিহাসিক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গভীর সুন্দর বন বিভাগের সোনাখালী জেটি ঘাট এলাকায় বৃহৎ এলাকায় হগল নদীর তীর ভাঙতে শুরু করেছে। সেই সঙ্গে বিপন্ন হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী ও গোসাবা এলাকার লোকজন। প্রশাসনিক উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে যে কোন সময় বড় ধরনের বিপদ আসতে পারে।গত তৃনমূল কংগ্রেসের সরকারের সময় নদীর তীরে কিছু এলাকায় বল্ডার ও পাথর এবং ইট দিয়ে নদীর পাড় মেরামত করা হয়েছে। কিন্তু প্রতিবছর প্রায় হাজার হাজার মানুষ গভীর সুন্দর বন এলাকায় বেড়াতে আসে এই সোনাখালী জেটি ঘাটে। এবং এখান থেকে সুন্দর বন বিভাগের বিভিন্ন যায়গায় বেড়াতে যায়।এই নদীর তীরে প্রায় কয়েক শত লঞ্চ ও ট্রেলার ও ভুটভুটি ও বড়ো মাছ ধরার নৌকা যাতায়াত করে। যদি ভরা বর্ষার আগে নতুন করে নদীর পাড় মেরামত না করে তাহলে বড় বিপদ আসতে পারে। সাধারণ মানুষের দাবী অবিলম্বে এই নদীর পাড় মেরামত করতে হবে নতুন সরকারের।

  • মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও

    মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও

    মাহিদুল ইসলাম ফরহাদ

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

     

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোল ফ্রি করার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সেতুটিকে টোলমুক্ত ঘোষণার আহ্বান জানান। আন্দোলনকারীদের অভিযোগ, সেতুতে টোল আদায়ের কারণে জেলার সাধারণ মানুষ, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

    এ সময় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক মোঃ তরিকুল আলম মোল্লা, ট্রাক মালিক গ্রুপ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন, সিএনজি সমিতির সভাপতি মোঃ আসগার আলী, বাংলাদেশ রেড ক্রিসেন্টের জেলা ইউনিটে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোঃ মাসির আলী , অ্যাডভোকেট মোঃ মাসুদ রানা, নজেকশিসের সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ কবির ও দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাইহানুল ইসলাম লুনা, চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আহমেদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রয়োজনের প্রতিফলন হিসেবে মহানন্দা সেতু নির্মিত হলেও টোল আদায় জনদুর্ভোগ বাড়িয়ে তুলেছে। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নামকরণ করা এ সেতুতে টোল আরোপ জনস্বার্থের পরিপন্থী বলেও তারা মন্তব্য করেন।

    কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আন্দোলন কারীরা অটোরিকশা, সিএনজি ও মাহেন্দ্র গাড়ি দিয়ে ডিসি অফিসমুখী বিভিন্ন সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের কার্যালয়ের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

  • কালীগঞ্জে ক্লিনিকও ডায়গনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট 

    কালীগঞ্জে ক্লিনিকও ডায়গনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট 

    মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার।

     

    ঝিনাইদহের কালীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশধিত-২০১০) এর ধারা ৬(গ) অনুযায়ী ঝুঁকিপূর্ণ বর্জ্য, (ক্লিনিক্যাল বর্জ্য) উৎপাদনের দায়ে ৪ টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৯৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। ১৩ মে (বুধবার) সকালে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

    উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে প্রথমে মেইন বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত ইকো ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফাতেমা প্রাইভেট হাসপাতালকে ২৫ হাজার টাকা,মধুগঞ্জ বাজারে অবস্থিত উপমা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, মেইন বাসস্ট্যান্ডে অবস্থিত সুমন ক্লিনিককে ৫০ হাজার টাকা এবং একই স্থানে অবস্থিত সিটি ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

    জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাক্তার শান্ত কুমার ঘোষ, ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মারুফ বিল্লাহ, কালীগঞ্জ থানার এস আই সিরাজ হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবা খাতে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল’সহ নারীসহ আটক ২ মাদক কারবারি।

    গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল’সহ নারীসহ আটক ২ মাদক কারবারি।

    ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশি অভিযানে ৩০ বোতল নিষিদ্ধ মাদক ‘ফেয়ারডিল’সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    বুধবার (১২ মে) রাত ১১টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ পেপার মিলস সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন— টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বিরাহীমপুর এলাকার মোছাঃ পান্না আক্তার (২৫) এবং কুড়িগ্রাম সদর উপজেলার চর টাপু ভোলাকোপা গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম (৩৫)।

    থানা পুলিশ সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী নিয়মিত ডিউটিতে ছিলেন।

    গোপন সংবাদের ভিত্তিতে চাপড়ীগঞ্জ পেপার মিলসের পূর্ব পাশে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করেন তারা।

    এসময় কুড়িগ্রাম থেকে গাজীপুরগামী ‘ফাইভ স্টার পরিবহন’ (ঢাকা মেট্রো-ব-১৫-৪৯৪৬) নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রী পান্না আক্তার ও জাহাঙ্গীর আলমের হেফাজত থেকে ৩০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

    গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • সাউথ আফ্রিকা-মরিশাস প্রবাসী সাজুর মানবিক উদ্যোগে এতিমখানায় তিনটি ফ্যান প্রদান

    সাউথ আফ্রিকা-মরিশাস প্রবাসী সাজুর মানবিক উদ্যোগে এতিমখানায় তিনটি ফ্যান প্রদান

    মো: শিহাব মাহমুদ জামালপুর জেলা প্রতিনিধি:

     

    জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর বীরগাঁও মাদ্রাসা বাড়ির সোবহানিয়া হাফিজিয়া এতিমখানার কোমলমতি এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সাউথ আফ্রিকা ও মরিশাস প্রবাসী সাজু। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তিনি দীর্ঘদিন ধরে নীরবে-নিভৃতে কাজ করে যাচ্ছেন।

     

    প্রচণ্ড গরমে এতিমখানার শিক্ষার্থীরা কষ্ট করে পড়াশোনা করছিল। বিষয়টি জানতে পেরে এতিমখানার পক্ষ থেকে তিনটি ফ্যানের আবেদন করা হয়। এস টিভি টুয়েন্টি ওয়ান ও দৈনিক পূর্ণ জাগরণ-এর বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক আলীমজনু বাবুর মাধ্যমে বিষয়টি প্রবাসী সাজু ভাইয়ের কাছে পৌঁছালে তিনি তাৎক্ষণিক সহযোগিতার আশ্বাস দেন এবং খুব দ্রুত তিনটি ফ্যানের ব্যবস্থা করে দেন।

     

    পরবর্তীতে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব সরকার, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মন্ডল, ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এতিমখানার হুজুরের হাতে ফ্যানগুলো তুলে দেন।

     

    ফ্যান পেয়ে এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, গরমের কষ্ট কমে যাওয়ায় এখন শিশুরা আরও স্বস্তিদায়ক পরিবেশে মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবে।

     

    এসময় এতিমখানার পক্ষ থেকে সাউথ আফ্রিকা-মরিশাস প্রবাসী সাজু ভাইয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি মহান আল্লাহর কাছে দোয়া করা হয়, তিনি যেন সবসময় এভাবেই মানবিক ও কল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকতে পারেন।

  • সৈয়দপুরে থানায় বৈঠক করতে গিয়ে আ.লীগ নেত্রী আটক

    সৈয়দপুরে থানায় বৈঠক করতে গিয়ে আ.লীগ নেত্রী আটক

    রিয়াজুল হক সাগর, রংপুর।

     

    নীলফামারীর সৈয়দপুর থানায় একটি সালিশি বৈঠকে গিয়ে পৌর মহিলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলার কাজী জাহানারা পারভীনকে আটক করেছে থানা পুলিশ।

     

    মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর থানায় এ ঘটনা ঘটে।

     

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে একটি সালিশ বৈঠকে অংশ নিতে কাজী জাহানারা বেগম থানায় আসেন। এ সময় সেখানে উপস্থিত মহিলা দলের কয়েকজন নেত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা বাকবিতণ্ডায় রূপ নেয়। পরে তিনি থানা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে থানার ভেতরেই আটক করে।

     

    আটকের পরও থানায় উপস্থিত মহিলা দলের নেত্রীদের সঙ্গে ফের তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তাকে নীলফামারী সদর থানার একটি মামলায় আটক দেখিয়ে সেখানে নেওয়ার প্রস্তুতি শুরু করে পুলিশ।

     

    বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশ ভ্যানে তোলার সময় কাজী জাহানারা বেগম ‘জয় বাংলা’ স্লোগান দেন। পাশাপাশি তিনি বলেন, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার।’ এ ঘটনায় থানায় উপস্থিত লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

     

    ঘটনার পরপরই সৈয়দপুর থানায় তার সমর্থকদের ভিড় জমতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন।

     

    এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, নীলফামারীর একটি মামলায় তাকে আটক করা হয়েছে।

     

    তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। পরে তাকে নীলফামারী সদর থানায় সোপর্দের জন্য পাঠানো হয়।

  • সাচার বাজারে উদ্বোধন হতে যাচ্ছে হাজী কাচ্চি ঘর

    সাচার বাজারে উদ্বোধন হতে যাচ্ছে হাজী কাচ্চি ঘর

    রাজিব সরকার

    কচুয়া প্রতিনিধি :

     

    কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বাজারে খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে হাজী কাচ্চি ঘর। উদ্বোধন উপলক্ষ্যে প্রথম ও দ্বিতীয় দিন ভোজন রসিকদের জন্য ১০% ডিসকাউন্ট দেয়া হবে। ইতি মাধ্যমে পুরান ঢাকার ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি সাচার বাজারই পাওয়া যাবে। হাজী কাচ্চি ঘরের কর্ণধার মিন্টু বাবুর্চির সাথে কথা বলে জানা যায়। মিন্টু বাবুর্চি বলেন এখন থেকে আর দূরে কোথাও যেতে হবে না। সাচার বাজারেই আমরা অত্যাধুনিক বাবুর্চি দ্বারা ভোজন রশিকদের জন্য খাবার পরিবেশন করে থাকবো। আমাদের এই প্রতিষ্ঠানটি একটি সুনামধন্য প্রতিষ্ঠান। তাছাড়াও আমাদের এই প্রতিষ্ঠান থেকে যেকোন অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। অর্ডারকৃত মালামাল আমরা আপনার বাসায় পৌছে দেব। অর্ডারের মধ্যে আইটেম হচ্ছে- বাসমতি চালের খাসির কাচ্চি, চিনিগুলা চাউলের কাচ্চি, চিকেন দম বিরিয়ানি, শাহী মোরগ পোলাও, ভূনা খিচুরি, বোরহানীসহ ইত্যাদি আমাদের এখান থেকে অর্ডার করতে পারবেন। উল্লেখ্য যে, সাচার স্কুল মার্কেটের দক্ষিণ পাশে ২০শে মে উদ্বোধন হতে যাচ্ছে হাজী কাচ্চি ঘর।

  • বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকাসক্ত যুবককে ৪ মাসের কারাদণ্ড

    বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকাসক্ত যুবককে ৪ মাসের কারাদণ্ড

    মোঃ সারোয়ার হোসেন অপু

    জেলা প্রতিনিধি, নওগাঁঃ

    নওগাঁর বদলগাছী উপজেলা ভান্ডারপুর বাজারে মাদক সেবনের দায়ে মো: রেজাউল হোসেন নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি ভ্রাম্যমাণ আদালতে এ রায় প্রদান করেন।

     

    স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারপুর বাজার এলাকায় মো: রেজাউল হোসেন দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক সেবন করে আসছিল, এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। বুধবার সকাল ১১টায় সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন এবং হাতেনাতে আটক করে তাঁকে। সে অপরাধ অকপটে স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে শাস্তির আদেশ দেওয়া হয়।

    এবিষয়ে নির্বাহী অফিসার বলেন,

    মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। অভিযুক্ত যুবক প্রকাশ্যে মাদক সেবন করে জননিরাপত্তা বিঘ্নিত করছিল। অপরাধ স্বীকার করায় তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।এলাকার আইন শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে এধরণের অভিযান আমাদের অব্যাহত থাকবে।

    বদল গাছী থানা পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ভান্ডারপুর বাজারের ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দারা।