Blog

  • নিজ দেশের সম্পদ আহরণ না করে ১৭ বছর আমদানী নির্ভরশীল রাখা হয়েছিলো- জ্বালানী মন্ত্রী

    নিজ দেশের সম্পদ আহরণ না করে ১৭ বছর আমদানী নির্ভরশীল রাখা হয়েছিলো- জ্বালানী মন্ত্রী

    জাকারিয়া হোসেন

    পার্বতীপুর,দিনাজপুর

     

    “দীর্ঘ ১৭ বছর শাসনামলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানি নির্ভর ব্যবস্থা চালু করেছিল। দেশের উন্নতির জন্য জ্বালানীর গুরুত্ব অপরিসীম। তাই এখন দেশীয় সম্পদ আহরণের পাশাপাশি এর ব্যবহার নিশ্চিত করতে হবে। জনগনের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

     

    সেই সাথে কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে মন্ত্রী বলেন, পূর্বের সরকারের আমলে এক সাথে কখনো তিনটি ইউনিট উৎপাদনে না থাকলেও আমাদের সরকারের আমলে ইন শা আল্লাহ সকল ইউনিট এক সাথে চালুর ব্যবস্থা করা হবে।

    মঙ্গলবার (১২ মে) দুপুর সাড়ে ১২ টায় দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র উৎপানশীল বড়পুকুরিয়া কয়লাখনির কনফারেন্স রুমে কর্মকর্তা ছাড়াও সংশিষ্টদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

    এসময় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, দিনাজপুর-৬ আসনের সাংসদ এ জেড এম জাহিদ হোসেন এমপি , বিদ্যুৎ জ্বালানী প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর -৫ আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হকসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মধ্যপাড়া পাথর খনি, কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।

  • তিন মিটারে চলছে দেড় শতাধিক দোকান  সান্তাহারে রেলওয়ের অবৈধ দখলদারদের বিদ্যুৎ বাণিজ্যে চাঞ্চল্য

    তিন মিটারে চলছে দেড় শতাধিক দোকান সান্তাহারে রেলওয়ের অবৈধ দখলদারদের বিদ্যুৎ বাণিজ্যে চাঞ্চল্য

    বগুড়া জেলা প্রতিনিধিঃ

    বগুড়ার সান্তাহারে রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাটে নিয়মবহির্ভূতভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। মাত্র তিনটি বৈদ্যুতিক মিটার ব্যবহার করে প্রায় দেড় শতাধিক দোকানে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

     

    স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে চলছে এই অবৈধ সংযোগ ও বিদ্যুৎ বাণিজ্য, অথচ সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেই।

     

    সরেজমিনে দেখা গেছে, সান্তাহার রেলওয়ে জংশনের অদূরে রেলক্রসিং সংলগ্ন এলাকায় রেললাইনের দুই পাশের ফাঁকা সরকারি জমি দখল করে গড়ে উঠেছে অসংখ্য টিনশেড ও অস্থায়ী দোকানঘর।

     

    এসব দোকানের কোনোটিরই নেই রেলওয়ের বৈধ অনুমোদন বা লিজ। তারপরও রাত নামলেই সারি সারি দোকানে জ্বলে ওঠে বৈদ্যুতিক বাতি, চলে ফ্যান, ফ্রিজ, টিভিসহ নানা বৈদ্যুতিক সরঞ্জাম।

     

    স্থানীয়দের অভিযোগ, পুরো এলাকায় মাত্র তিনটি মিটার বসিয়ে সেখান থেকে অবৈধভাবে শতাধিক দোকানে পার্শ্ব সংযোগ দেওয়া হয়েছে। মিটারগুলোও কোনো বৈধ স্থাপনায় নয়, বরং একটি দোকানের পেছনের দেয়ালে অস্থায়ীভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। বিদ্যুৎ ব্যবহারের বিনিময়ে প্রতিটি দোকান থেকে মাসিক বা দৈনিক ভিত্তিতে টাকা আদায় করা হয় বলেও অভিযোগ রয়েছে।

     

    স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের ভাষ্য, প্রতি বাতির জন্য প্রায় ২০ টাকা করে আদায় করা হয়। এই পুরো অবৈধ সংযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে কথিত রেলগেইট ব্যবসায়ী সমিতির কিছু প্রভাবশালী ব্যক্তি। তাদের ছত্রছায়াতেই বছরের পর বছর ধরে চলছে অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও দখল বাণিজ্য।

     

    বিদ্যুৎ আইন অনুযায়ী কোনো ব্যক্তি নিজস্ব মিটার থেকে অন্যত্র সংযোগ দিতে পারেন না। নতুন সংযোগের জন্য গ্রাহকের জাতীয় পরিচয়পত্র, সঠিক ঠিকানা, বৈধ দখল ও সংশ্লিষ্ট স্থাপনার কাগজপত্র বাধ্যতামূলক। এছাড়া বিতরণ কোম্পানির নির্ধারিত সাপ্লাই কোড মেনে সংযোগ নিতে হয়। কিন্তু সান্তাহারের এই এলাকায় সেই নিয়মের কোনো বালাই নেই বলেই অভিযোগ স্থানীয়দের।

     

    এ বিষয়ে সান্তাহার বিদ্যুৎ বিতরণ বিভাগ নেসকোর নির্বাহী প্রকৌশলী মো. উজ্জ্বল আলী বলেন, একটি মিটার থেকে একাধিক দোকানে পার্শ্ব সংযোগ দেওয়া সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

     

    অন্যদিকে সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মোছা. খাদিজা খাতুন জানান, রেললাইনের পাশের জায়গায় যেকোনো ধরনের স্থাপনা গড়ে তোলা আইনগতভাবে নিষিদ্ধ। এর আগেও রেলওয়ে কর্তৃপক্ষ সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিল। সাময়িকভাবে দোকান সরানো হলেও কিছুদিন পর আবারও দখল করে দোকান বসানো হয়।

     

    তিনি আরও বলেন, অবৈধ দোকানগুলোতে যেন কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ না দেওয়া হয়, সে জন্য নেসকো বরাবর একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। আবারও আবেদন জানানো হবে।

     

    স্থানীয় সচেতন মহলের প্রশ্ন রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় কীভাবে দিনের পর দিন বিদ্যুৎ সংযোগ চলতে পারে? কারা এই অবৈধ সংযোগের পেছনে জড়িত? আর প্রশাসনের চোখের সামনেই কেন থামছে না এই দখল ও বিদ্যুৎ বাণিজ্য এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমনে।

  • ভাঙ্গুড়ায় নবাগত জেলা প্রশাসক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ভাঙ্গুড়ায় নবাগত জেলা প্রশাসক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মোঃ মেহেদী হাসান

    ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

    পাবনার নবাগত সুযোগ্য জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম মহোদয়ের ভাঙ্গুড়া উপজেলায় আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান , উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান, উপজেলা পরিবার ও পরিকল্পনা টিএইচ ডাক্তার হালিমা খানম, কৃষি কর্মকর্তা শারমিন জাহান ,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রোমানা আক্তার রোমিও, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদাউস, এলজিইডি ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম সহ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হীরক , যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বরাত, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ ,উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম,

    উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন ও অধ্যাপক হালীম মাজাহার নূর,সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

    এ সময় উপস্থিত বক্তারা জেলার উন্নয়ন কর্মকাণ্ডে জেলা প্রশাসকের সফলতা কামনা করেন এবং ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

    সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

  • জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী   ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,  শোকাহত কেশবপুরবাসী

    জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী  ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু, শোকাহত কেশবপুরবাসী

    পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

     

    জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু, শোকাহত কেশবপুরবাসী। বাংলাদেশ শিশু একাডেমি, কেশবপুর উপজেলা শাখার সংগীত ও আবৃত্তি বিভাগের মেধাবী ছাত্রী এবং কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মাঈশা মারজান পূর্ণতা (৯ম শ্রেণী, রোল-১) সোমবার (১১ মে-২৬) রাতে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দুপুরে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার এই অকাল মৃত্যুতে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে বিরাজ করছে গভীর বেদনা। তার এমন আকস্মিক বিদায় কেউ মেনে নিতে পারছেন না।

    কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেধাবী ছাত্রী হিসেবে পূর্ণতা ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়েও মেধার প্রমাণ দিয়েছে। তার অকালমৃত্যু কেশবপুর উপজেলা তথা বাংলাদেশের শিশুদের জন্য অপূরনীয় ক্ষতি। তার অকাল মৃত্যুতে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে সৃষ্টি হয়েছে গভীর বেদনা। এমন আকস্মিক বিদায় কেউ মেনে নিতে পারছেন না।

    পূর্ণতা ছিলো অত্যন্ত মেধাবী, ভদ্র ও সংস্কৃতিমনা একজন শিক্ষার্থী। ছোটবেলা থেকেই পড়াশোনায় অসাধারণ কৃতিত্বের পরিচয় দেয় সে। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি লাভ করে কেশবপুর উপজেলার গর্বে পরিণত হয়েছিলেন। শুধু লেখাপড়াই নয়, গান, আবৃত্তি, উপস্থাপনা ও তর্ক প্রতিযোগিতাতেও ছিল তার অসাধারণ দক্ষতা।।পূর্ণতার ঘরে সাজানো রয়েছে তার অর্জিত অসংখ্য ক্রেস্ট, পুরস্কার, সার্টিফিকেট ও স্মৃতিচিহ্ন। সেগুলোর দিকে তাকালে আজও মনে হয়—একটি স্বপ্নবাজ মেয়ে হয়তো দেশের জন্য বড় কিছু করতে পারতো। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই স্বপ্ন থেমে গেল অকালেই।

    পূর্ণতার বাবা মোঃ মহাসিন একজন শিক্ষিত ও ভদ্র ব্যাংক কর্মকর্তা এবং মা মুরশিদা খাতুন বাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। দুই দুই সন্তানের মধ্যে পূর্ণতা ছিলো বড় মেয়ে। তাদের গ্রামের বাড়ি কেশবপুর উপজেলার ৩ নম্বর মজিদপুর ইউনিয়নের দেউলী গ্রামে। বর্তমানে পরিবারসহ কেশবপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া পশুহাট সংলগ্ন এলাকায় বসবাস করতেন। তার মৃত্যুতে যেন শূন্য হয়ে গেছে একটি সুখী পরিবার। বাবা-মায়ের বুক খালি করে পৃথিবী থেকে বিদায় নেওয়া এই মেধাবী কন্যার স্মৃতিতে আজ শুধু কান্না আর নীরবতা।

    পরিবারের সদস্যরা জানান, গতকাল সোমবারও পূর্ণতা হাসিখুশিভাবে বিদ্যালয় ও প্রাইভেটে গিয়েছিলো। সোমবার রাতে পরিবারের সঙ্গে অভিমান করে নিজ বাড়িতে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে পূর্ণতা। হঠাৎ এমন হৃদয়বিদারক ঘটনায় পরিবার, স্বজন, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আজ তার নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েছেন সবাই। কেউই বিশ্বাস করতে পারছেন না যে সবার প্রিয় ও মেধাবী পূর্ণতা এভাবে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যাবে।

    এ বিষয়ে কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার সেক্রেটারি ও কেশবপুর থানা প্রেসক্লাবের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মিন্টু গভীর শোক প্রকাশ করে বলেন, “মহসিন আমার দীর্ঘদিনের বন্ধু। আমাদের পরিবার পাশাপাশি কলেজপাড়ায় বসবাস করি। অত্যন্ত ভদ্র, মেধাবী ও হাসিখুশি একটি মেয়ে পূর্ণতা শুধু তাদের মেয়ে ছিল না, আমাদের সবার নয়নের মণি ছিল।

    কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল মান্নান, সহকারী প্রধান জনাব প্রবীর কুমার দত্ত-সহ সকল শিক্ষক- কর্মচারীবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছন।

    বাংলাদেশ শিশু একাডেমি পরিবার গভীর দুঃখের সাথে জানায়েছেন, কেশবপুর পূর্ণতার অকালমৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। এভাবে মেধাবী কোনো শিশুর প্রাণ যেন অকালে হারিয়ে না যায়-সেই কামনা করছেন।

    তাছাড়া কেশবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝেও গভীর শোক বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে শোক প্রকাশ ও দোয়া কামনা। সবাই একবাক্যে বলছেন, পূর্ণতা ছিল অত্যন্ত সম্ভাবনাময় ও সবার প্রিয় একটি মেয়ে।

  • নবীন আইনজীবীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান

    নবীন আইনজীবীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান

    মোঃ জিয়াউর রহমান

    বিভাগীয় সম্পাদক রংপুর
    দুর্নীতি তালাশ নিউজ টিভি

    রংপুরে নবীন আইনজীবীদের বরণ করে নিতে আয়োজন করা হয়েছে নবীন আইনজীবী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠান। ১২মে রংপুর দায়ড়া জজকোর্ট প্রাঙ্গণে সকাল ১১:৩০টায় নতুনভাবে আইন পেশায় যুক্ত হওয়া তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
    অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আয়োজকরা জানান, আইন পেশায় নবীনদের উৎসাহিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের ভূমিকা আরও শক্তিশালী করতে এ আয়োজন করা হয়েছে।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, আইনজীবীরা সমাজে ন্যায় ও মানবাধিকারের রক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নবীন আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে মানুষের আস্থা অর্জনের আহ্বান জানানো হয়।
    এসময় প্রবীণ ও সিনিয়র আইনজীবীরা নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং পেশাগত জীবনে সফলতা কামনা করেন। পরে অতিথিবৃন্দ নবীন আইনজীবীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
    অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • ​কিরণগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

    ​কিরণগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

    ​মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    ​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বিজিবি’র এক সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ মে) সন্ধ্যায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদস্যরা মালিকবিহীন অবস্থায় এই মাদকগুলো আটক করেন।

    ​বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য বিকাল আনুমানিক ১৮:০০ ঘটিকায় কিরণগঞ্জ বিওপি’র নায়েক মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। সীমান্ত পিলার ১৭৯/৪-এস হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে এই তল্লাশি চালানো হয়।

    ​অভিযান চলাকালীন পাচারকারীরা পালিয়ে গেলেও টহল দল তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Kuf Relief’ সিরাপ উদ্ধার করে। বিজিবি জানায়, এই সিরাপগুলো ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

    ​বিষয়টি নিশ্চিত করেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) জানান, মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। আটককৃত নেশাজাতীয় সিরাপগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • জলঢাকা দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন : সাইদুল আলম সভাপতি ও আসাদুজ্জামান মিঠু সম্পাদক নির্বাচিত 

    জলঢাকা দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন : সাইদুল আলম সভাপতি ও আসাদুজ্জামান মিঠু সম্পাদক নির্বাচিত 

    মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি:

     

    নীলফামারীর জলঢাকায় দীর্ঘদিনের জল্পনা-কল্পনা ও নানা আলোচনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে সাব-রেজিস্ট্রার অফিস দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সাইদুল আলম সভাপতি ও আসাদুজ্জামান মিঠু সম্পাদক এবং সাংগঠনিক পদে মোনাব্বুল হক নির্বাচিত হয়েছেন।

    সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ১০২ জন ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হয়।

    মোট ৪টি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গণনা শেষে ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ীরা হলেন,

    সভাপতি, সাইদুল আলম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মোনাব্বুল হক এবং সদস্য আবুল কাশেম, অহিদুজ্জামান, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ ও হাসিবুল ইসলাম।

    নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন জলঢাকা উপজেলা সাব-রেজিস্ট্রার সিরাজুল ইসলাম। নির্বাচন পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী পরিবেশ ছিল অত্যন্ত চমৎকার। সকলের সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরেছি।

    উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে স্থানীয় দলিল লেখক সমিতির অভ্যন্তরীণ দলাদলি ও নানা পক্ষের রেষারেষি থাকলেও, এবারের নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সমাধান আসায় সাধারণ ভোটার ও সংশ্লিষ্ট মহলে স্বস্তি ফিরে এসেছে। নবনির্বাচিত কমিটি দলিল লেখকদের স্বার্থ রক্ষা ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা আনবে বলে ভোটাররা আশাবাদ ব্যক্ত করেছেন। এবং সাব রেজিস্টার অফিস সহ সাধারণ মানুষদের সেবা দিয়ে যাবেন।

  • আটপাড়ায় পুকুর থেকে যুবকের হাত ঝলসানো লাশ উদ্ধার,

    আটপাড়ায় পুকুর থেকে যুবকের হাত ঝলসানো লাশ উদ্ধার,

    মোঃ আলম খান,নেত্রকোণা প্রতিনিধি:

     

    নেত্রকোনার আটপাড়া উপজেলায় নিখোঁজের একদিন পর একটি পুকুর থেকে অন্তর মিয়া (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) বিকেলে উপজেলার তেলিগাতী ইউনিয়নের টেংগা গ্রামের নিয়ত বিশ্বাসের বাড়ির পেছনের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি অন্তর মিয়ার বলে শনাক্ত করেন। অন্তর মিয়া একই উপজেলার দুওজ ইউনিয়নের হরিপুর গ্রামের আব্দুল কদ্দুস মিয়ার ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে বাড়ি থেকে বের হয়ে যান অন্তর মিয়া। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার দুপুর ২টার দিকে টেংগা গ্রামের ওই পুকুরে একটি ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে আটপাড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

    স্থানীয়রা জানান, নিহত যুবকের সঙ্গে থাকা একটি স্কুল ব্যাগে বৈদ্যুতিক কাজের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। এছাড়া তার দুই হাত ঝলসানো অবস্থায় ছিল।

    আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

  • নিখোঁজ যুবকের সন্ধান চায়

    নিখোঁজ যুবকের সন্ধান চায়

    মোঃ মুমিনুল ইসলাম

    ভ্রাম্যমাণ প্রতিনিধি সমগ্র বাংলাদেশ

    ভোলা সদরের শিবপুর ইউনিয়নের রতনপুর বাজার এলাকার যুবক এস এম আরিফুজ্জামান গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

    নিখোঁজ এস এম আরিফুজ্জামানের পিতার নাম আব্দুল মতিন মিয়া। তিনি Bhola জেলার ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর বাজার এলাকার বাসিন্দা।

    পরিবার সূত্রে জানা যায়, গত তিন দিন আগে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আর ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

    যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

    যোগাযোগ: ০১৭১০-১৬৫৬৮৬

    পরিবারের সদস্যরা সকলের সহযোগিতা কামনা করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

  • নবাগত নির্বাহী অফিসারকে স্বাগতম 

    নবাগত নির্বাহী অফিসারকে স্বাগতম 

    আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,

     

    ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা প্রশাসন ও জনগণের পক্ষ থেকে, নবাগত সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রদীপ্ত রায় দীপন

    মহোদয়কে আন্তরিক স্বাগত ও অভিনন্দন জানাই! জনাব প্রদীপ্ত রায় দীপন

    আপনার আগমনে আমাদের এই প্রিয় হরিনাকুন্ডু উপজেলায় নতুন কর্মচাঞ্চল্য ও সাফল্যের নতুন ধারা সূচিত হবে—এই প্রত্যাশা আমাদের সকলের। আমরা বিশ্বাস করি, আপনার সুদীর্ঘ অভিজ্ঞতা, বিচক্ষণতা এবং নিষ্ঠা এই অঞ্চলের প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনবে। আপনার নতুন কর্মস্থল হরিনাকুন্ডু উপজেলাতে আপনার দায়িত্বপালন সফল, আনন্দদায়ক ও স্মরণীয় হোক। আপনার এই কর্মকালীন সময়ে উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় জনগণ আপনাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে, ইনশাআল্লাহ।আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি। স্বাগতম, স্যার!শুভেচ্ছান্তে, আব্দুল্লাহ আল মামুন দৈনিক এমএইচ নিউজ ২৪ হরিনাকুন্ডু উপজেলা সংবাদদাতা।