আল হাফেজ মোল্লারহাট বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে এ বং মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পুলিশ সদস্যসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার বিকাল পাঁচটার সময় মোল্লাহাট থানার হলরুমে এ
অনুষ্ঠানে মোল্লাহাট উপজেলার সার্বিক সমস্যা, বিশেষ করে মাদক, জুয়া এবং রাতভর বিভিন্ন দোকানে জুয়া খেলার প্রবণতা ও আইন-শৃঙ্খলার অবনতির বিষয়গুলো গুরুত্বের সাথে তুলে ধরা হয়। উপস্থিত বক্তারা এসব সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বিশেষ করে মাদক সমস্যাকে কেন্দ্র করে অংশগ্রহণকারীরা খোলামেলা আলোচনা করেন এবং স্থানীয় পর্যায়ে এর বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় বাগেরহাটের পুলিশ সুপার সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং মোল্লাহাটে মাদক নিয়ন্ত্রণে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
তিনি আরও বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশ একা নয়, বরং সর্বস্তরের জনগণের সহযোগিতা অপরিহার্য। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মোল্লাহাট উপজেলাকে একটি নিরাপদ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
আল হাফিজ মোল্লারহাট বাগেরহাট প্রতিনিধি








